CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য উপদেষ্টা 

#
news image

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর প্রকাশনাসমূহের পাঠকপ্রিয়তা যাচাই ও মান উন্নয়নে করণীয়-বিষয়ক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। রোববার (৩১শে আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়। 

মোড়ক উন্মোচন-কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিএফপির প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ডিএফপির প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপির সংগ্রহে নেই, সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে। উপদেষ্টা ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

গবেষণাপত্রের মোড়ক উন্মোচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  5:06 PM