CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার

#
news image

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। রাতে পুলিশ সদর দপ্তরে দায়িত্বশীল একাধিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে। ২সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাঁকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাঁকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গাজীপুর প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৫,  4:25 PM