CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

#
news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সরকারি সফরে চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনে আসেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নগরের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন। এর মধ্যে একজন আইসিইউতে, অপরজন ওই হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। তাদের হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। পরিদর্শনকালে তিনি তাদের স্বাস্থ্যসেবার খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম (যুগ্ম সচিব), চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম চট্টগ্রামের পতেঙ্গা কেইপিজেড অর্থনৈতিক অঞ্চলে নতুন হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পার্কভিউ হাসপাতালে বর্তমানে দুই শিক্ষার্থী ভর্তি আছেন। তারা হলে চবির সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম।

এর মধ্যে সংঘর্ষে রামদার কোপে মামুন মিয়ার মাথার খুলির গুরুতর ক্ষতি হয়েছে। অপারেশনে খুলির একাংশ সরিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হয়েছে। ব্যান্ডেজে বড় অক্ষরে লেখা হয়েছে- ‘হাড় নেই, চাপ দেবেন না’।

অপরদিকে ইমতিয়াজ আহমেদ সায়েমকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপ দেয় মাথায়। জরুরি অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত তার চোখ খোলেনি।

চট্টগ্রাম প্রতিবেদক,

০৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:42 PM