CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের আম্পায়ার

#
news image

মঙ্গলবার শুরু হচ্ছে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। তার একদিন আগে ম্যাচ অফিশিয়ালদের তালিকা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই তালিকায় আছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান। 

মাসুদুর রহমান আবার এশিয়া কাপের সবচেয়ে হাই প্রোফাইল ভারত-পাকিস্তান ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে অনফিল্ডে আরেকজন আম্পায়ার হচ্ছেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে।  

ভারত-পাকিস্তান ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের আহমদ পাকতিন। চতুর্থ আম্পায়ার থাকবেন আরেক আফগান ইজাতউল্লাহ সাফি। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। সংঘাতের পর এবারই প্রথম মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাইয়ে  ম্যাচটা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।  ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট অফিশিয়ালদের প্যানেলের হেড হিসেবে থাকবেন। কাল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এশিয়া কাপের।  
আম্পায়ার প্যানেল: বীরেন্দ্র শর্মা (ভারত), রোহান পন্ডিত (ভারত), রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা), রুচিরা পাল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা), আহমদ পাকতিন (আফগানিস্তান), ইজাতউল্লাহ সাফি (আফগানিস্তান), আসিফ ইয়াকুব (পাকিস্তান), ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), গাজী সোহেল (বাংলাদেশ), মাসুদুর রহমান (বাংলাদেশ)।

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:02 PM