CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে মেলানো ঠিক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। তবে এটা একটা মডেল হিসেবে কাজ করবে। ডাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ডাকসুতে ভালো একটা নির্বাচন হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। 

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি ভালোভাবেই নির্বাচন হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  4:35 PM