CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

#
news image

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণের ঘটনায়  তিন সমন্বয়ককে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন— এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাত ১ টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলেন তারা। অন্যথায়, ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান।

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৫,  5:20 PM