CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

রাজনীতিতে দম্ভ অহংকার প্রতিহিংসার  চর্চা  থাকলে পতন অনিবার্য  :  রুহুল আমিন হাওলাদার 

#
news image

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গেল বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা  জুলাই বিপ্লব এবং ডাকসু ও জাকসু  নির্বাচন আমাদের শিক্ষা দিয়ে গেছে, রাজনীতিতে দম্ভ, অহংকার, প্রতিহিংসা, জিঘাংসা   থাকলে পতন অনিবার্য। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে।আস্থা এবং বিশ্বাস  অর্জনের জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে গঠনমূলক রাজনীতি করতে হবে। যে রাজনীতিতে থাকবে না কোন ব্যক্তি স্বার্থ, থাকবে শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ। 
 তিনি বলেন, ডাকসু এবং জাকসু নির্বাচনে মানুষের ভালোবাসার জয় হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের রাজনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। 

সেই সঙ্গে আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের সকল মানুষের কাছে নিয়ে যেতে হলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। কর্তৃত্ববাদ পরিহার করে দলকে নিয়ে যেতে হবে তৃণমূলে। যদি মানুষের ভালোবাসা অর্জন করা যায় তাহলে জাতীয় পার্টিকে এদেশের মানুষ আবারো ভালোবেসে আলিঙ্গন করে নেবে। 
শনিবার  সকালে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে  জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সাথে এক মতবিনিময় সভা রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। 
সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাশরুর মাওলা, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহবায়ক শারফুদ্দিন আহমেদ শিপু, সদস্য সচিব মাসুক রহমান, নির্বাহী সদস্য আফতাব গনি, মেহেবুব হাসান, মোহাম্মদ সেলিম, মোতালেব হোসেন, ইদি আমিন  অ্যাপোলো, মোঃ মোয়াজ্জেম,মো:  ইসরাক, মোঃ নাসির, মোঃ রিপন ও মোহাম্মদ মাসুম প্রমুখ 
সভায় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, ৩৫ বছর আমরা রাষ্ট্রক্ষমতার বাইরে। কেউ আমাদের বন্ধু ছিল না। জেল জুলুম অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি। হয়তো রাজনৈতিক কৌশলের  কারণে বিভিন্ন সময় কোন না কোন দলের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব হয়েছে। আগামী দিনেও হতে পারে। দলীয় প্রতীক  লাঙ্গল, নিজেদের নির্বাচিত কমিটির হাতে থাকবে উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, লাঙ্গল যে কোনো ব্যাক্তির কাছে নিরাপদ নয়। জি এম কাদের পল্লীবন্ধু এরশাদের ভাই সূত্রে দলের চেয়ারম্যান ছিলেন ছিলেন। তিনি একদিনের জন্য কারাগারে যাননি।  একটা বড় মিছিল, সমাবেশ করতে পারেনি। আমরা সকল নিয়ম কানুন মেনে সম্মেলন করেছি এবং সার্বিক বিচার বিবেচনায় জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল আমাদের চেয়ারম্যান  আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আমাদের  পার্টির কাছে থাকবে।

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  6:20 PM