CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!

#
news image

আইটেম গার্ল চরিত্রটি মূলত আটকে ছিলো সিনেমার পর্দায়। এবার সেটি নেমে এলো টিভি পর্দার মেগা সিরিয়ালে! দীপ্ত টিভিতে প্রচার প্রতীক্ষিত ‘খুশবু’ সিরিজে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে টিভি নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে। 

সিরিজে মাহির চরিত্র মূলত ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা হিসেবে! সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে, আইটেম গানের শুটিংয়ে অভিনয় করছেন তিতলি। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে সামিরা খান মাহি ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। 

নির্মাতার বয়ানে, ‘নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভিড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে এই সিরিজের মাধ্যমে। এর পাশাপাশি থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।’

এতে নাম ভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া। 

১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ‘খুশবু’।

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:24 PM