CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা 

#
news image

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শুভেচ্ছা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের অর্জনকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মুনসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, গণমাধ্যম কর্মী প্রমুখ।

 আত্রাই (নওগাঁ)

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  6:00 PM