CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শ‍্যামলীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

#
news image

রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ থেকে ৮০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

তিনি বলেন, সকালে কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শ্যামলীর শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে ধরে ফেলে।

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  5:14 PM