CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

রাকসু নির্বাচন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দাবি ছাত্রদলের

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দফা দাবি জানিয়েছে ছাত্রদল মনোনিত প্যানেল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান।

ছাত্রদলের ৬টি দাবি হলো- ভোট গ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিতকরণ, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট সম্পৃক্ত ব্যাতীত অন্য কেউকে কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আসতে না দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষার্থে কালো টাকার প্রভাব প্রতিরোধ এবং সকল প্রার্থীর জন্য নির্বাচনী আচরণবিধি মনিটরিং এর মধ্যে আনা।

স্মারক প্রদান শেষে প্যানেলে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনেকেই অমান্য করছে কিন্তু প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের এখানে দায়সারা ভাব দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। তবে আমরা এখনও পর্যন্ত প্রশাসন অথবা নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। আমি অনুরোধ করব নির্বাচন কমিশন যেন তাদেরকে সতর্ক করে।’

ছাত্রদলে দাবী না মানলে ভোট বর্জন করা হবে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আবীর বলেন, ‘সেটা পরিবেশ ও পরিস্থিতিই বলে দিবে। তবে ফলাফল যেটাই হোক না কেন আমাদের মেনে নিতে হবে। দিনশেষে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা শেষ পর্যন্ত ফলাফলের অপেক্ষায় থাকব।’

রাবি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:01 PM