CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

চ্যাম্পিয়ন্স লিগে থুরামের জোড়া গোলে জয়ে শুরু ইন্টার মিলানের

#
news image

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম দিন যত যাচ্ছে যেন নিজের খোলস ছেড়ে বের হচ্ছেন। বুধবারও তিনি করলেন জোড়া গোল। দুটি গোলই করেছেন হেড থেকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। বুধবার রাতে ইয়োহান ক্রুইফ এরেনায় আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করল ইতালিয়ান জায়ান্টরা।
ফরাসি ফরোয়ার্ড থুরাম দু’টি গোলই করেছেন হাকান চালহানগলুর সেটপিস থেকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪২তম মিনিটে কর্নার থেকে থুরামের নিখুঁত হেডে লিড নেয় ইন্টার। বিরতির পর মাত্র দুই মিনিটের ব্যবধানে (৪৭তম মিনিটে) আবারও চালহানওলুর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম।
এর ফলে থুরাম ইন্টার মিলানের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে দুটি হেডে গোল করলেন। এর আগে ২০০২ সালে আয়াক্সের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন হারনান ক্রেসপো।
ম্যাচের শুরুতেই থুরামের শট ফিরিয়ে দেন আয়াক্স গোলরক্ষক ভিতেজসলাভ জারোস। আয়াক্সও একবার গোল করার সুযোগ পেয়েছিল; কিন্তু মিকা গড্টস একক প্রচেষ্টায় গোলরক্ষক ইয়ান সোমারের কাছে ব্যর্থ হন। সেই মিসের পরপরই ইন্টার কর্নার থেকে প্রথম গোল করে বসে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হেরে হতাশ হয়েছিল ইন্টার। নতুন মৌসুমে আয়াক্সের মাঠে জয় দিয়ে শুরু করায় এবার শিরোপার লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস পেল ইনজাগির শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  5:06 PM