CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

পূজায় এলো ভালোবাসার গান ‘একই ভুল হবে না আর’

#
news image

প্রকাশ হলো পূজা উৎসবকে সামনে রেখে ভালোবাসার গান ‘একই ভুল হবে না আর’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন ভারতের টুনাই দেবাশীষ গাঙ্গুলি।

শোভন গাঙ্গুলির কণ্ঠে রেকর্ড করা বিশেষ গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ। এটি নির্মাণ করেছেন নীলাদ্রি।

১৬ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ হয়েছে জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব চ্যানেলসহ বিশ্বের নামজাদা অডিও স্ট্রিমিং সাইটগুলোতে।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘উৎসবে নতুন গান করবো না, তা তো হয় না। তাছাড়া বন্ধু জুলফিকার রাসেলের লেখায় সুর করার মজাটাও আলাদা। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে আমাদের। এই গানটা পুজোর উপহার হিসেবে শ্রোতাদের দিলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা।’

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অনেকদিন পর একটা নতুন গান রিলিজ হলো। এর পুরো কৃতিত্ব বন্ধু টুনাই-এর! শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কাজ পূর্ণতা পাবে।’

কণ্ঠশিল্পী শোভন গানটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা আমার অসম্ভব পছন্দের দু’জন মানুষ। তাদের কথা-সুরে এই গানটি করতে পেরে আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’

একই ভুল হবে না আর: https://youtu.be/7JDh_mH6V_g

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  6:43 PM