CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

#
news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের- আমাদের সকলের। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের লোকজন দেখতে আসেন। তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে ওঠতে না পারে এবং পূজার পবিত্রতা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

উপদেষ্টা আজ বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, এবার পূজা উপলক্ষ্যে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ২ কোটি টাকা হারে অনুদান দেয়া হতো। তিনি বলেন, পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাত জন সদস্য দায়িত্ব পালন করার কথা। তিনি বলেন, পূজামণ্ডপের  সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। 

পরে উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। তাছাড়া তিনি লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  6:38 PM