CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাকসুতে অংশগ্রহণ করতে নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের

#
news image

পোষ্য কোটাকে ইস্যু করে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ অন্তত পাঁচ প্যানেল, ২০জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্যানেল গুলোর সম্মিলিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেছেন। 

এ দিকে বেলা ১টার দিকে নির্বাচন অংশগ্রহণমূলক করতে দুর্গাপূজার ছুটির পরে নির্বাচন আয়োজনের অনুরোধ করেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। 

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের দেখা পাচ্ছিনা। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়িতে চলে গিয়েছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আমার মতামত নির্বাচনটা যেন দুর্গাপূজার ছুটির পরেই হয়।’

এ দিকে বেলা ১২টার দিকে সম্মিলিতভাবে একটি জরুরী সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন মনোনীত রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, তাসিন খানের নেতৃত্বে থাকা সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামি ছাত্র আন্দোলন মনোনীত প্যানেল সচেতন শিক্ষার্থী পরিষদসহ স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি হল সংসদের অন্তত অর্ধশতাধিক প্রার্থী। তারা দাবি করেছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পরে নির্বাচন আয়োজন করা উচিত। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা ক্যাম্পাসে প্রচারণায় শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। পোষ্যকোটাকে ইস্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে ক্যাম্পাস ছাড়ছেন। আমাদের দাবি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পরে নির্বাচন আয়োজন করতে হবে।

রাবি প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২৫,  2:37 PM