CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ফ্লপ থেকে ৬০০ কোটির মালিক কারিনা

#
news image

দেখতে দেখতে জীবনের ৪৫ বসন্তে পা রাখলেন ‘পু’ কারিনা কাপুর। ১৯৮০ সালের আজকের এই দিনে (২১ সেপ্টেম্বর) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বলিউড অভিনেত্রী। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে কারিনার। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নায়িকা হিসেবে তার উপস্থিতি নজর কাড়ে। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত নায়িকার পুরস্কার পান কারিনা।
ঠিক সে সময়েই তার কাছে প্রস্তাব এসেছিল রাকেশ রোশন পরিচালিত  ‘কাহো নাৃপেয়ার হ্যায়’ সিনেমার কিন্তু কারিনা সিনেমাটি ফিরিয়ে দেন। বাণিজ্যিক সাফল্যের সহজ পথে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো করে চলার রাস্তা। ওই বছরে সেই সিনেমাটিই হয়ে উঠে বছরের সবচেয়ে বড় হিট। 
পরের বছর, ২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ অভিনয়ের ডাক পান। দীর্ঘ ক্যারিয়ারে তার  সেই ‘পু’ চরিত্রটি এখনো অন্যতম। সিনেমাটিতে তার সেই সংলাপ, ভঙ্গিমা মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সরব।
২০০৪ সালে ‘চামেলি’ ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ালেন। এরপর ২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’য় ডলি মিশ্র চরিত্রে অভিনয় কারিনাকে এনে দেয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। এক কথায়, তিনি প্রমাণ করলেন, কারিনা শুধু সৌন্দর্য নয়, তিনি অভিনয়শিল্পীও। এরপর ২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ সিনেমা দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছবিটির গীত চরিত্র দর্শকের হৃদয় জয় করে নেয়। ছবিটির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারও পান কারিনা। ২৫ বছর পেরিয়ে কারিনা যেন আজও সাফল্য আর স্টাইলের চিরসবুজ প্রতীক। ‘গোলমাল ৩’-এ টমবয় থেকে শুরু করে ‘উড়তা পাঞ্জাব’-এ চিকিৎসকের চরিত্র কিংবা থ্রিলার ‘জানে জা’; সব ক্ষেত্রেই তিনি নিজেকে নতুনভাবে হাজির করেছেন। বলিউডে যেখানে স্থায়িত্ব দুর্লভ, সেখানে কারিনা কাপুর যেন অনন্য। 
‘রিফিউজি’ দিয়ে অভিষেক, এরপর এ পর্যন্ত ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন কারিনা। ২৫ বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮৫ কোটি রুপি (৬০০ কোটি টাকার বেশি)।

বিনোদন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  5:11 PM