CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

নির্বাচন পেছানোয় রাবিতে দুই দিনের ছুটি বাতিল

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তিত হওয়ায় ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হলো; দুর্গা পূজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাসসমূহ এবং আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি জরুরি বিভাগসমূহ যথা- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরী ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

এদিকে রাকসু নির্বাচনের তারিখ পেছানোতে ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছে।

রাবি প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:13 AM