CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য কো-অর্ডিনেটরের বৈঠক

#
news image

অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইম স্টোন ও নির্মাণকাজে ব্যবহার যোগ্য স্টোন। আমাদের বছরে ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এটি আমাদানির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্য সংযোগ বাড়ানো দরকার।’

তিনি বলেন, ‘লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট একসেস নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের লিমিটেড বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্ক উন্নয়ন হবে।’

এসময় তিনি বাংলাদেশের রফতানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খান দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।’

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:25 PM