CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ইন্স্যুরেন্স সেবাকে সহজ আর বিশ্বাসযোগ্য করে তোলার ১২ বছর

#
news image

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২৫ সেপ্টেম্বর তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুরু থেকেই গার্ডিয়ানের লক্ষ্য ছিল মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবাকে সহজ আর বিশ্বাসযোগ্য করে তোলা। সেই লক্ষ্য পূরণে প্রতিষ্ঠানটি ব্যাঙ্কান্স্যুরেন্স, ডিজিটাল সেবা ও মাইক্রোইন্স্যুরেন্স পথপ্রদর্শকের ভূমিকা রেখে আসছে।

স্কয়ার, ব্র্যাক ও এপেক্সের মতো শীর্ষ কোম্পানির সমর্থন নিয়ে গার্ডিয়ান দেশের মানুষের ইন্স্যুরেন্স সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করে। আজকে গার্ডিয়ানকে আলাদা করেছে তাদের আধুনিক পণ্য, কঠোর নিয়মনীতির অনুসরণ, ভালো ব্যবস্থাপনা এবং সবচেয়ে বড় কথা—গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবা।

গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা ইতোমধ্যেই ব্যাঙ্কান্স্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স আর গ্রুপ ইন্স্যুরেন্স খাতে শীর্ষ স্থানে পৌঁছেছি। সামনে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর সমাধান, ডিজিটাল সেবা আর গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়া। এই ১২ বছরে যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগিয়ে আমরা চাই দেশের প্রত্যেক মানুষ যেন সহজেই ইন্স্যুরেন্স সেবা নিতে পারে।” 

প্রতিষ্ঠানটির গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, সহকর্মী ও অংশীদারদের প্রতি তিনি এ সময় তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, সবার সহযোগিতা ও আস্থার ওপর ভিত্তি করেই গার্ডিয়ান বর্তমানে এই পর্যন্ত আসতে পেরেছে। ভবিষ্যতেও এ আস্থা ও সহযোগিতা গার্ডিয়ানের আরও বড় সাফল্যের পথে অগ্রসর হওয়ার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:44 PM