CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দুর্গোৎসবের মূলমন্ত্র হলো অশুভ শক্তির বিনাশ: রুহুল আমিন হাওলাদার 

#
news image

জাতীয় পার্টির  মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার  বলেছেন,  শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা। সোমবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। 
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার আরো বলেন, দুর্গোৎসব এখন  শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। হাওলাদার বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা। 

তিনি আরো বলেন,দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন  দুর্গোৎসবের  মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের  সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:28 PM