CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

নরসিংদীর সেই এলাকায় আবারও সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

#
news image

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পক্ষের কমপক্ষে আরও ১০ জন।

নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় এর আগে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুজন নিহত হন।

নরসিংদী প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:03 PM