CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বুয়ালোইয়ার আঘাতে ভিয়েতনামে নিহত ১৯

#
news image

টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আর ২১ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

সরকার জানিয়েছে, ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক    

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  3:15 PM