CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

#
news image

দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না জানিয়ে এই নেতা বলেন, সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল।

সব রাজনৈতিক দলকে তিনি বিভাজন দূর করার আহ্বানও জানান।

দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে।

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  4:02 PM