CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পূজার ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, টার্মিনালগুলোতে তীব্র চাপ

#
news image

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দুর্ভোগ মাথায় রেখে অনেকেই আজই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। ফলে টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, গাবতলী ও সদরের এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

কমলাপুর রেল স্টেশনে কথা হয় বেসরকারি একটি অফিসের কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘লম্বা ছুটি পেয়ে গত মঙ্গলবার বিকালে অফিস শেষ করে বাড়ি গিয়েছিলাম। কাল (রবিবার) অফিস খোলা। তাই কোনও ধরনের দুর্ভোগের মুখে যেন পরতে না হয়, সেটি বিবেচনা করেই আজ ঢাকায় ফিরছি।’

সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় সরকারি অফিসে কর্মরত এক নারীর সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড় ছুটি হওয়ায় ঈদের মতোই ঢাকায় ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি।’

অপরদিকে, রাজধানীর প্রধান সড়কগুলো এখনও কিছুটা ফাঁকা। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, আজিমপুর ও পল্টনে এলাকায় ছুটির দিনের মতোই যাত্রীবাহী গাড়ির চাপ কম। তবে অটোরিকশার সংখ্যা ছিল অনেক বেশি। আর সায়েদাবাদ, দয়াগঞ্জ, ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ছিল সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৫,  4:52 PM