CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দূর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিককে দেখতে গেলেন রিজভী 

#
news image

দুর্ঘটনায় বাম পায়ে আঘাতপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলামকে দেখতে শনিবার তার বাসভবনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রিজভী আহমেদ ডা. রফিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার বিষয়ক সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার ডা. রফিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে যাওয়ার সময় রোড ডিভাইডার পার হবার দূর্ঘটনার শিকার হোন ডা. রফিকূল ইসলাম। পরে তার এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ও টেন্ডনে সমস্যা ধরা পরে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থপেডিক  বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের পরামর্শে আপাতত কমপক্ষে ৩ সপ্তাহ বিশ্রামে আছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৫,  6:16 PM