CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবির-সমর্থিত জোটের

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন জোটটি।
 
লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, নির্ধারিত সময়ের বাইরে প্রচার কার্যক্রম করছেন এবং আরবি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোট প্রভাবিত করতে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন। এছাড়া, ভোটার নন এমন ব্যক্তিরাও তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, “এর আগেও ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করেছে, কিন্তু আমরা লিখিত অভিযোগ করিনি। রাকসু নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং সবাই সমান সুযোগ পায়, সেই লক্ষ্যেই আমরা এই অভিযোগ দাখিল করেছি।”
 
অভিযোগের বিষয়ে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নাফিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
 
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “আজ ছাত্রশিবির সমর্থিত প্যানেল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখব।”

রাবি প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৫,  4:03 PM