CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন

#
news image

ডিজিটাল সিকিউরিটি আইনে সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘গত ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ পাস হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ছোট্ট একটা ভুল হয়েছে। সেই ভুলের কারণে অধ্যাদেশে একটা বিষয় মিসিং ছিল। সেটা হচ্ছে ২০১৮ সালের নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে যেই তদন্তগুলো ইতোমধ্যে জমা হয়ে গেছে কিংবা যে রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা তাদের অব্যাহতি দেওয়ার জন্য আজ একটা সংশোধনী করেছি। আমরা মনে করি এর মাধ্যমে আওয়ামী লীগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নিপীড়ন তার শতভাগ সমাপ্তি হবে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে যারা সাজা কেটে ফেলেছেন বা ভোগ করছেন তাদের কী হবে, আমরা এই সংশোধনীর মাধ্যমে তাদের দায়মুক্তি দিয়েছি।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘তাদের ক্ষতিপূরণের বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩০ ধারায় উল্লেখ করা আছে। সেজন্য আদালতের শরণাপন্ন হতে হবে।’

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৫,  4:14 PM