CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

অন্তর্বর্তী সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে: সামান্তা শারমিন

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এ সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, শিক্ষকদের বেতন-ভাতার জন্য দাঁড়াতে গেলেই শুনতে হয় সরকারের কাছে টাকা নাই।

জাতীয়করণের আশায় এবং মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় প্রায় ছয় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি পুলিশ দল আন্দোলনরত শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়। এরপর পুলিশ কর্মসূচিতে বাধা দেয় এবং শিক্ষক-কর্মচারীদের রাস্তা থেকে সরাতে লাঠিপেটা করে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে।

এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কয়েকজনকে প্রিজনভ্যানে নিয়ে যায়। পুলিশের বাধার মুখে শিক্ষকরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকদের অন্য দাবিগুলো হলো– শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫,  7:26 PM