CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে কী হয়, জানালেন ফারিণ

#
news image

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু অভিনয়গুণেই নয়, নিজের ব্যক্তিত্ব ও রুচিতেও মুগ্ধ করেন ভক্তদের। ছোট পর্দা থেকে ওটিটি এমনকি বড় পর্দাতেও সমানভাবে প্রশংসিত তিনি। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়ে পারফিউম সম্পর্কে নিজের পছন্দ ও অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।
সেই পারফিউমের শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এই আয়োজনে ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এই আয়োজনের অংশ হতে পেরেছি।’
পারফিউমের ধরন ও ব্যবহারের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উড— সব ধরনেরই ব্যবহার করা হয়। আমি ব্যক্তিগতভাবে লেয়ারিং করতে খুব পছন্দ করি। মানে শুধু একটা নয়, দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে ভিন্নরকম একটা ঘ্রাণ তৈরি হয়। একটা ফেড হয়ে গেলে অন্যটার সুগন্ধ টিকে থাকে; ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ। পারফিউম উপহার পাওয়া নিয়ে ফারিণ বলেন, ‘একটা পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। আমার মনে হয়, উপহার দেওয়া মানুষটার রুচি ও টেস্টও এতে বোঝা যায়। অনেক সময় এমন হয়, গিফট হিসেবে পাওয়া কোনো পারফিউম এত ভালো লাগে যে পরে নিজেই সেটা কিনে ব্যবহার করি। অন্যের পছন্দ থেকে নতুন ধারণাও পাওয়া যায়, যে সুগন্ধটা আমাকে আরও মানিয়ে যাচ্ছে। ফারিণ আরও বলেন, ‘আমি সবসময় নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী পারফিউম বেছে নিই। কারণ পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটা এক ধরনের আত্মপ্রকাশও।’
উল্লেখ্য, এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত দেন।

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৫,  6:46 PM