CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ছাত্রদল প্যানেলকে সমর্থন জানিয়ে এজিএস পদ থেকে সরে দাড়ালেন এক স্বতন্ত্র প্রার্থী

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন এক এজিএস পদপ্রার্থী। আজ মঙ্গলবার ( ১৪ অক্টোবর ) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।
ওই প্রার্থীর নাম ফজলে রাব্বি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । রাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দিতা করছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আমি এগিয়ে এসেছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমি পুনরায় আমার পেশা শিক্ষকতায় ফিরে গিয়েছি। অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের ভোটের মাঠের পরিস্থিতি বিবেচনা করে আমি আমার পূর্ণ সমর্থণ ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে জ্ঞাপন করছি।

তিনি আরোও বলেন, আমার যারা শুভাকাঙ্খী আছেন, আমি যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সাথে একত্রে বাস্তবায়ন করব এবং ছাত্রদল মনোনীত প্যানেল ও এজিএসকে বিজয়ী করাই হবে আমাকে বিজয়ী করা।
প্রচারণার শেষদিনে এসে নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমি এবং আমার পরিবার সর্বদাই জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। তাই নির্বাচনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে । আজ রাত ১২টায় শেষ হবে নির্বাচনী প্রচারণার সময়।

রাবি প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৫,  4:01 PM