CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকদের অবস্থান

#
news image

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা দেন তারা। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন।  

বুধবার সকাল থেকে শিক্ষকরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পর দুপুরে শাহবাগের উদ্দেশে রওনা দেন।

আন্দোলনকারীদের একজন জানান, দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।
শিক্ষকরা জানান, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন এমপ্রিভুক্ত শিক্ষকরা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন চলছে, অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি।

তারা আরও জানান, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশি নির্যযাতনের শিকার হন শিক্ষকরা। তাদের অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় শহীদ মিনারে। সেখোন থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটেই আটকে দেয় পুলিশ।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশে শ্রেণি পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  4:40 PM