CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আপনারা থামুন, নিজের কাজে মন দিন : সোনাক্ষী

#
news image

বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। এবার এই দম্পতি ফের চর্চায় উঠে এলেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে। 
সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পরই শুরু হয় আসল বিতর্ক। সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে। শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি। সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি। তার কথায়, ‘মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।’

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৫,  7:01 PM