CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শিক্ষকদের নূন্যতম সম্মানীর ব্যবস্থা না করা অসন্মানজনক: ফখরুল আহসান শাহাজাদা

#
news image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় যুব সংহতি। আজ বুধবার (১৫ অক্টোবর, ২০০৫) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ ফখরুল আহসান শাহাজাদা বলেন, জাতি হিসেবে শিক্ষকদের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানানো উচিত, কিন্তু জীবন ধারণের জন্য নূন্যতম সম্মানী না দিয়ে শুধু সম্মান জানানোটা আরো বেশি অসন্মানজনক।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো শুধু যৌক্তিকই নয়, বরং মানবিকও বটে। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রধান তিনটি দাবি হলো— মূল বাড়ি ভাড়া ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার টাকা), চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ফখরুল আহসান শাহাজাদা বলেন, "মুদ্রাস্ফীতির এই সময়ে তাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক।"

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি জানান, তিনি ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাবি করেছিলেন যে, ১৭ বছর ধরে চলমান ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান করা হোক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হোক।

জাতীয় যুব সংহতির এই নেতা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত শিক্ষকদের রাজপথ থেকে আলোচনার টেবিলে নিয়ে এসে তাদের মানবিক দাবিগুলো মেনে নেবেন।

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  7:53 PM