CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বাঁচা-মরার লড়াইয়ে ৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের

#
news image

এএফসি অ-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না। ম্যাচের আগের দিন কোচ সাইফুল বারী টিটু অনেক আশার বাণী শুনিয়েছিলেন। কিন্তু শুক্রবার (১৭ অক্টোবর) জর্ডানের আকাবায় ম্যাচ শেষে বাংলাদেশ ৫-০ গোলে হেরে মাঠ ছেড়েছে।
বাফুফে অ-১৭ দলকে এএফসি টুর্নামেন্টের জন্য আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে। প্রস্ততির পরও বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকে ৮৯ মিনিটে গোল হজম করে ড্র। আজ তো পুরো বিধ্বস্তই হয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে।
এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা হলো না। আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই উতরে যাওয়ার জন্য জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু চায়নিজ তাইপেকে হারানো দূরের কথা এ ম্যাচে ৫ গোল হজম করে হেরেছে কোচ সাইফুল বারীর দল।
‎জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের ৯ মিনিটে লীড পায় চাইনিজ তাইপে। বক্সে বাংলাদেশি ডিফেন্ডার অযথা ফাউল করায় বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ ক্যাই-শুয়ান। ৩৪ মিনিটে ফ্রি–কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন।
বিরতির পর বাংলাদেশ আরো ৩ গোল হজম করে। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সেভাবে লড়াই করতে পারেনি। চাইনিজ তাইপে আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্ব নিশ্চিত করেছে। গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। আজ অর্পিতারা জিতলে বাংলাদেশের তিনটি নারী দল এশিয়া কাপে খেলার কৃত্তিত্ব অর্জন করত।

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৫,  6:56 PM