CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শাহজালাল বিমানবন্দরে আগুন: ইউনিট বেড়ে ৩৭

#
news image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত রয়েছে।বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ফায়ার সার্ভিস সদর দফরতরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, ‘আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।’

অধিফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছি। এখানে বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  7:01 PM