CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রশিদ খানের কাছাকাছি মানের রিশাদ: মুশতাক

#
news image

বাংলাদেশ দলে একজন লেগস্পিনারের অভাব ছিল দীর্ঘদিনের। সেই অভাব পূরণ করেছেন রিশাদ হোসেন। খুব কম সময়েই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ধারাবাহিকভাবে দারুণ বোলিং করায় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন রিশাদ।
ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি; সব সংস্করণেই বাংলাদেশের ভরসার আরেক নাম এখন এই লেগস্পিনার। দারুণ ফর্মে থাকায় রিশাদের বোলিং তোপে পড়ে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে তাই রিশাদের ভূয়সী প্রশংসা করলেন মুশতাক আহমেদ। ২৩ বছর বয়সী রিশাদকে রশিদ খানের কাছাকাছি মানের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে অলআউট করার পথে ৬ উইকেট নেন রিশাদ। অনুমিতভাবেই জেতেন ম্যাচসেরার পুরস্কার। চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে খেলেছেন নীলফামারির এই ক্রিকেটার। বিগ ব্যাশের নতুন আসরেও দেখা যাবে রিশাদকে। সব মিলিয়ে সময়টা যেন এখন তাঁরই।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫০ ওয়ানডে ও ১২ টি–টোয়েন্টি খেলেছেন রিশাদ। দুই সংস্করণে ৬০ ইনিংস বল করে নিয়েছেন ৭৭ উইকেট। এই পরিসংখ্যানই বলছে–বল হাতে কতটা কার্যকরী তিনি।
রিশাদ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘রিশাদের বোলিং ইদানীং অনেকটা রশিদের কাছাকাছি, তাই আমি চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই। রিশাদের মতো তরুণদের জন্য রশিদ, আদিল রশিদ ওদের সাথে কথা বলা জরুরী। একে এখন সবাই আন্তর্জাতিকভাবে মুল্যায়ন করছে। ওদের পরামর্শ তাই এখন রিশাদের জন্য জরুরি। স্পিন সহায়ক উইকেট হলেও প্রথম ওয়ানডেতে রিশাদ যে সহজেই সফল হননি সেটাই মনে করিয়ে দিলেন মুশতাক, ‘সেটা (৬ উইকেট নেওয়া) এতটাও সহজ ছিল না। কখনও কখনও স্পিনারদের চাপের মুখে পড়তে হয়। কারণ সেরাটা দেওয়ার চাপ থাকে। এমন পরিস্থিতিতে একজন স্পিনার বিচলিত হতেই পারেন। বাংলাদেশ দলে একজন লেগস্পিনারের অভাব ছিল দীর্ঘদিনের। সেই অভাব পূরণ করেছেন রিশাদ হোসেন। খুব কম সময়েই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ধারাবাহিকভাবে দারুণ বোলিং করায় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন রিশাদ।

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২৫,  5:40 PM