CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শ্রীলঙ্কা প্রবেশের আগে পর্যটকদের ইটিএ বাধ্যতামূলক

#
news image

শ্রীলঙ্কা প্রবেশের আগে পর্যটকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। গত ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা সব দেশের পর্যটক ও ব্যবসার উদ্দেশে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ।  মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে পুনরায় এই সম্পর্কে জানানো হয়েছে।

হাইকমিশন থেকে পাঠানো নোটিশে জানানো হয়, গত ১৫ অক্টোবর থেকে যারা স্বল্প মেয়াদি অবস্থানের (পর্যটন ও ব্যবসা) জন্য শ্রীলঙ্কা ভ্রমণ করবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে eta.gov.lk ইটিএ গ্রহণ করতে হবে।  

এছাড়া পারস্পরিক বা দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী, সেশেলস, মালদ্বীপ ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ইটিএ ফি থেকে ছাড় দেওয়া হবে। চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানের পাসপোর্টধারীরা বিদ্যমান প্রবিধান অনুযায়ী বিনামূল্যে ইটিএ পাবেন।

ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে হাই কমিশন জানায়, ব্যবসায়িক কাজের উদ্দেশে ভ্রমণকারীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি উল্লেখিত দেশগুলো ছাড়া সব দেশের পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে।

আসন্ন পর্যটক মৌসুমে দ্রুততার সঙ্গে ইটিএ দ্রুততার সঙ্গে ইস্যু করার জন্য ইমিগ্রেশন বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক    

২১ অক্টোবর, ২০২৫,  5:10 PM