CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

৫০ বছরেও পুরো অধিকার ও মর্যাদা পায়নি দেশবাসী: আখতার হোসেন

#
news image

স্বাধীনতার ৫০ বছরেও পুরোপুরি অধিকার ও মর্যাদা পায়নি দেশবাসী। সবার জন্য সমান অধিকার, মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তার কথা ছিল স্বাধীনতার চেতনায়। কিন্তু, এখনও বৈষম্য ও অবহেলার চিত্র বিরাজমান। সকল প্রকার বৈষম্য দূর করতে কাজ করছে এনসিপি। 

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠোন বৈঠকে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

এসময় তিনি আরও বলেন,আজও আমাদের দেশে ধনী-গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কেউ বৈধভাবে ধনী হয়েছে, কেউ অবৈধ পথে। কিন্তু গরিব মানুষ এখনো বঞ্চিত। যোগ্যতা ও সততা থাকা সত্ত্বেও শুধুমাত্র সম্পদের অভাবে যদি একজন মানুষকে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা স্বাধীন বাংলাদেশের আদর্শ নয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষের মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়। প্রতিবেশীর হক সবার আগে। আমি জনগণের মধ্যে থেকেই উঠে এসেছি, তাই জনগণের সমস্যাই আমার সমস্যা।

আখতার বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম। এই আন্দোলনের কারণে বহুবার জেল-জুলুম, নির্যাতন ও রিমান্ডের মুখোমুখি হয়েছি। সব কষ্ট সহ্য করেছি দেশের মানুষের কল্যাণের জন্য। যেন তারা অন্যায় ও জুলুম থেকে মুক্তি পায়। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা সেই জুলুম থেকে মুক্ত।

এসময় তিনি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি উন্নয়নবঞ্চিত প্রতিটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। এনসিপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি।

এসময় পীরগাছা উপজেলার প্রধান সমন্বয় আব্দুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক এবিএ মিজানুর রহমান ছানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

২১ অক্টোবর, ২০২৫,  5:22 PM