CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ইসরায়েল আমেরিকার আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু

#
news image

ইসরায়েল আমেরিকার কোনো আশ্রিত রাজ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, তার দেশ নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে একথা বলেন তিনি। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, নেতানিয়াহুর এই বক্তব্যকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে ইসরায়েলের আপত্তি হিসেবে দেখা হচ্ছে। আর ওই পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। বুধবার নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট (আশ্রিত রাজ্য) নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্বীকার করেন, শান্তির পথে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে। বৈঠক শেষে নেতানিয়াহু ও ভ্যান্স একসঙ্গে বলেন, ইসরায়েল কোনো “মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র” নয়। বরং ওয়াশিংটনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।

নেতানিয়াহু বলেন, “আমরা ইসরায়েলে কোনো ভাসাল (কারও অধীনস্ত বা নিয়ন্ত্রিত) রাষ্ট্র চাই না, আর ইসরায়েল তেমন কিছু নয়ও। আমরা চাই অংশীদারিত্ব, মিত্র।”

তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করছে বলে যে ধারণা রয়েছে তা ভুল। নেতানিয়াহু বলেন, “এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুটোই বাজে কথা।”

এদিকে ইসরায়েল সরকার জানিয়েছে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

আন্তর্জাতিক ডেস্ক    

২৩ অক্টোবর, ২০২৫,  3:53 PM