CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

থাইল্যান্ডের কাছে বড় হার মেয়েদের

#
news image

শক্তিতে থাইল্যান্ড নারী ফুটবল দল বেশ এগিয়ে। তাদের বিপক্ষে লড়াই করার বার্তা দিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার। কিন্তু কথা মতো লড়াই করতে পারলেন না শামসুন্নাহাররা। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে ৩-০ গোলে।   
ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আশা নিয়ে নামলেও হজম করেছে উল্টো দুই গোল। মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ড আছে ৫৩ তে, বাংলাদেশ সেখানে ১০৪তম। মেয়েদের এশিয়া কাপে নিয়মিত মুখ থাইল্যান্ড। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের বিপক্ষে লড়াই করতে পারলেই সেটাকে সাফল্য ধরা হতো। মেয়েরা প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি।  
তবে এবারের হারেও নারী ফুটবলে উন্নতির চিহ্ন আছে। ২০১৩ সালে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ ২৭ অক্টোবর থাইল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশের মেয়েরা ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। ওই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৫,  4:08 PM