CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ধলেশ্বরীর তীরে পোড়ানো হলো ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল

#
news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযান চালিয়েছে দেশের অন্যতম বৃহৎ কারেন্ট জালের সাম্রাজ্যে। শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা নয় ঘণ্টার এই অভিযানে ছয়টি কারখানা এবং ছয়টি গুদাম ঘিরে ফেলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে মোট ১৭ কোটি ৯০ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা। পরে এই জালগুলো মিরকাদিম নৌবন্দর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিষিদ্ধ জাল তৈরি ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাছের প্রজনন মৌসুমে নদীরক্ষায় সরকারের দৃঢ় অবস্থানে আছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৫,  4:29 PM