CKEditor 5 Sample
ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

নিজের সিনেমা দেখতে পছন্দ করেন না কোয়েল

#
news image

তাকে বলা হয় টলিউডের কুইন। অনুরাগী হোক বা যে কারো মুখে এই বিশেষণ শুনলে ভীষণ লজ্জা পান কোয়েল মল্লিক। যেকোনো পার্টিতে সবার সঙ্গে মিশে যান অল্পতেই, অনুরাগীদের নানা আবদার মেটাতেও কখনো বিরক্ত হন না। তিনি জানিয়েছেন, নিজের ছবি মুক্তি পেলে দ্বিতীয়বার দেখাটা তার মোটেই পছন্দ নয়।
আর তার নেপথ্যে কী কারণ? 
মাস কয়েক আগে ‘শর্মিলা শো হাউস’ পডকাস্টে হাজির হয়ে সিনেমা নিয়ে নানা কথা বলেছিলেন কোয়েল। সে সময় কথা বলেন নিজের সিনেমা নিয়েও। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি।
কোয়েল বলেছিলেন, ‘নিজের ছবি বেশিবার দেখতে পারি না।
দেখলেই কেমন যেন মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না।
যদি খুব প্রয়োজন না হয়।’
ওই পডকাস্টে কোয়েল আরো বলেন, আসলে নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা চলতে থাকে। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।
সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’।
ইতিমধ্যেই ছবিটি প্রশংসা কুড়াছে দর্শক মহলে। 
সিনেপ্রেমীদের সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় বুঁদ ইন্ডাস্ট্রির লোকজনও। রাজ চক্রবর্তী থেকে কৌশিক গাঙ্গুলি, দেব, জিৎ, নুসরাত প্রায় সবাই ছবিটির প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত কোয়েল মল্লিকও।

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৫,  4:06 PM