CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হংকংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি

#
news image

হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই  টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে আগ্রাসী ওপেনার জিসান আলম টানা দ্বিতীয় আসরে খেলবেন। গত আসরের ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রানের পাশাপামি ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এ ছাড়া সমান ম্যাচে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে আছেন।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে নেওয়া হয়েছে হংকং সিক্সে-এ-সাইড টুর্নামেন্টটির জন্য। পাশাপাশি ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৫,  4:40 PM