CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক 

#
news image

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিস জনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেন নাজিম উদ্দিন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান এবং চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়। 

উল্লেখ্য, তিনি গত ২৯ সেপ্টেম্বর আশংকাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সাথে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবনের তারতম্যসহ নানান জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশংকামুক্ত।  চিকিৎসার প্রথম থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ডা. রফিক। নাজিমউদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৫,  7:29 PM