CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

বরগুনায় “মহাকাশ ক্যাম্প ২০২৫”- এ রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন

#
news image

লেজি বল ও ভ্যানিশিং গ্লাস এর মতো আকর্ষণীয় ১০টিরও অধিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করে বরগুনা সায়েন্স সোসাইটির এক আয়োজনে দর্শকের মন কেড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত “বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫”-এ এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।
৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বরগুনা সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়। এই ক্যাম্পে এক হাজারেরও অধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও দর্শকেরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমানের নেতৃত্বে  চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের অন্যান্য সদস্যরা হলেন- প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

বিজ্ঞানের বিস্ময়কর বাস্তব প্রয়োগ তুলে ধরতে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয় । এসময় তারা দর্শকদের সামনে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’ এর মতো আকর্ষণীয় ১০টিরও অধিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। প্রতিটি প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব । যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন,
“রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ দেখলাম।”

আয়োজকরা মনে করছেন, বরগুনা সায়েন্স সোসাইটির এই বিশেষ আমন্ত্রণে রাবি সায়েন্স ক্লাবের অংশগ্রহণ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ও প্রচারের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করেছে। বিজ্ঞানের আনন্দ ও কৌতূহল ছড়িয়ে দিতে এধরণের কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মানসিকতা গড়ে তুলবে। 
অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আসন্ন “৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা”-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব । 

রাবি প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  7:42 PM