CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের আয়োজন

#
news image

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক ও সাধারণ সম্পাদক-সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

 শুরুতে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এ সময় সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় প্রতাকা উত্তোলন, সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও থাকবে র‌্যালি।

এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

শ্রমিক দলের আলোচনা সভা ৫ নভেম্বর, ছাত্রদলের আলোচনা সভা ৮ নভেম্বর। এছাড়াও ৭ এবং ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী, ৯ নভেম্বর ওলমা দলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ নভেম্বর তাঁতি দলের আলোচনা সভা, ১১ নভেম্বর কৃষকদলের আলোচনা সভা, ১৩ নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২ নভেম্বর, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা, ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  4:00 PM