CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের রোল মডেল আইইবি 

#
news image

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের জাতীয় প্রতিষ্ঠান। দেশের সকল প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত দক্ষতার মানোন্নয়নে রোল মডেল আইইবি। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলোকে একই সেতুবন্ধনে আনতে কাজ করছে আইইবি৷ এই প্রতিষ্ঠান সময়ের সাথে তাল মিলিয়ে প্রকৌশল জ্ঞানকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে। 
 
রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পেপার মিট উপলক্ষে  লোগো এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন৷  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)'র চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), 

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ। 

আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় দেশের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা বক্তব্য রাখেন। 

বক্তারা আরও বলেন, অতীতের অনেক প্রতিবন্ধকতা এবং অপেশাদারিত্ব কার্যক্রমকে পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগ কাজ করছে। 

উল্লেখ যে,  আগামী ১৩-১৪ ডিসেম্বর আইইবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আনন্দের সাথে ঘোষণা করছে যে ষষ্ঠ বার্ষিক পেপার মিট (APMEE 2025) ১৩-১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  4:21 PM