CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হঠাৎ কানে ঘন চুল গজানো কীসের ইঙ্গিত? জানেন না বেশিরভাগ মানুষ

#
news image

মাথায় সব মানুষেরই চুল গজায়। এর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে চুল বা লোম হয়ে থাকে। কিন্তু হঠাৎ করেই যদি দেখেন কানে, নাকে কিংবা ঠোঁটের পাশে চুল গজাচ্ছে? এই ব্যাপারটাকে বেশিরভাগ মানুষই স্বাভাবিকভাবে নেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন হঠাৎ করে এসব অঙ্গে মোটা চুল গজানো কখনো কখনো শরীরের ভেতরের হরমোনগত বা স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিতও হতে পারে।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে হরমোনের ভারসাম্য পরিবর্তিত হয়, যার ফলে কানে মোটা বা ঘন চুল দেখা দিতে পারে। অনেকসময় ডায়াবেটিস বা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলেও এমনটা হতে পারে। 

নাকের ভেতরে চুল থাকা স্বাভাবিক হলেও, নাকের বাইরের অংশে হঠাৎ চুল গজানো হরমোনের সমস্যার লক্ষণ হতে পারে। অনেকসময় নাকের চারপাশে বেশি চুল গজানো লিভারের কার্যকারিতা দুর্বল হওয়ার সংকেতও দেয়। 

বিশেষজ্ঞদের মতে, হাতে-পায়ে অতিরিক্ত চুল গজানো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) বা থাইরয়েড সমস্যার ইঙ্গিত দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি অনেকসময় স্বাভাবিক হলেও, হঠাৎ ঘন হয়ে উঠলে তা উপেক্ষা করা ঠিক নয়।
যেকোনো ক্ষেত্রেই চুলের ঘনত্ব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি কানে, নাকে বা শরীরের অন্য অংশে হঠাৎ ঘন বা মোটা চুল গজায়, সঙ্গে অতিরিক্ত ঘাম, ওজন বেড়ে যাওয়া কিংবা ব্রণের মতো সমস্যা দেখা দেয়— তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

লাইফস্টাইল ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৫,  6:49 PM