CKEditor 5 Sample
ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে

#
news image

বলিউড থেকে দক্ষিণ ভারত। চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন রাশমিকা মান্দানা। বলা ভালো, চলতি বছর তাঁর অভিনীত ছোট বাজেটের ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।
২০২৫ সালে রাশমিকা অভিনীত সিনেমা বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। তাঁর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। ২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন; যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৮০৭.৮৮ কোটি।
২০২৫ সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিকান্দার’। ৩০ মার্চ মুক্তি পায় ছবিটি। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। আইএমডিবি অনুসারে, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’। 
ওগউই অনুসারে, ছবির বাজেট ছিল ১০০ কোটি। ছবিটি ২০ জুন, ২০২৫-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। আইএমডিবি অনুসারে, ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। এখনও পর্যন্ত ভারতে যে ছবির মোট আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।
সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে অভিনেত্রী ১২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা বলেও মনে করা হচ্ছে।

বিনোদন ডেস্ক 

০৪ নভেম্বর, ২০২৫,  4:15 PM