CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

কদমতলীতে স্থানীয় সন্ত্রাসীদের হুমকিতে  নিরাপত্তাহীনতায় বিধবা গৃহবধূর পরিবার

#
news image

ঝর্না হোসেন। একজন বিধবা নারী। রাজধানীর কদমতলী এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে ৪১ বছর ধরে বাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে ভালোভাবে বসবাসের জন্য তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই ভবন নির্মাণ করা হয় সাত বছর আগে। সেখানে একটি কোচিং সেন্টারও রয়েছে।
সম্প্রতি ঝরনা হোসেনের মামা শ্বশুর ও তার ছেলের লোকজন হঠাৎ করে তার জমিতে এক কাঠা জমি রয়েছে বলে দাবি করেন। এছাড়া তার কাছে মোটা অংকের চাঁদাও দাবি করে ওই চক্রটি। 
ঝরনা হোসেন জানান, গত ১৪ অক্টোবর বিকেলে স্থানীয় সন্ত্রাসী তাইজুল ইসলাম টিটু, মাহবুবুর রহমান রকি,রাইসুল ইসলাম রাজসহ আরো অজ্ঞাত সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ঝরনা হোসেনের উপর অতর্কিত হামলা চালায় ও বাড়ি ভাঙচুর করে। পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওইদিন রাতে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। পরে ঝরনা হোসেন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলার আসামীরা মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে কোচিং সেন্টারটিও বন্ধের উপক্রম হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরাও রয়েছেন নিরাপত্তাহীনতায়। বর্তমানে সেখানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ডিসেম্বরে শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা। 
এ অবস্থায় ঝরনা বেগম তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে স্থানীয় এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  4:43 PM